সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বরিশালে মানিক মিয়া মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ জেলহাজতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ অর্থ আত্মসাত মামলায় বরিশাল মহানগরীর ঐতিহ্যবাহী বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিকুঞ্জ বিহারী দেবনাথকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

কলেজে দায়িত্বরত অবস্থায় ১৭ লাখ ৭৭ হাজার ৯৬২ টাকা আত্মসাত মামলায় তিনি গতকাল রবিবার বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে হাজির হলে আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী আনিছ উদ্দিন শহিদ।

আদালত সূত্রে জানা গেছে, নিকুঞ্জ বিহারী দেবনাথ ও বর্তমান হিসাব সহকারী কাম হিসাব রক্ষক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর বিরুদ্ধে গত ২৪ জুলাই কলেজের অধ্যক্ষ মো. আবুল কাসেম মেট্রোপলিটন ম্যাজিস্টেট আমলী আদালতে মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয় ১নং আসামী কলেজের সাবেক উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিকুঞ্জ বিহারী দেবনাথ (৬৪) ও ২নঙ আসামী নিরঞ্জন চন্দ্র দেবনাথ (৫৪) পরস্পর যোগসাজসে অবৈধ উপায়ে বিভিন্ন সময়ে ১৭ লাখ ৭৭ হাজার ৯৬২ টাকা আত্মসাত করেন। এর মধ্যে ১নং আসামী ২০০৮ সালের ১ মার্চ থেকে ২০০৯ সালের ১৭ নভেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র দায়িত্ব পালনকালীন সময়ে ২নং আসামীর সহায়তায় কলেজের ছাত্রলীগের বেতনের ১১ লাখ ৫২ হাজার ৪৯৬ টাকা ২৪টি রশিদ বহির মাধ্যমে গ্রহন করে কলেজের ব্যাংক হিসাবে জমা না দিয়ে নিজ হেফাজতে রাখেন।

পরবর্তীতে ২০০৯ সালের ১৮ নভেম্বর থেকে ২০১৮ সালের ২০ মার্চ পর্যন্ত ২নং আসামীর সহায়তায় ৬ লাখ ২৫ হাজার ৪৬৬ টাকা কলেজের ব্যাংক হিসেবে জমা না দিয়ে উক্ত টাকা নিজ হেফাজতে রাখেন। এক পর্যয়ে কলেজের গভর্নিং বডি কর্তৃক গঠিত অডিট কমিটি ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর অভ্যন্তরীন পুনঃঅডিট প্রতিবেদনে এ টাকা আত্মসাত এর চিত্র তুলে ধরেন। এসময় আসামীরা গভর্নিং বডির সভায় উপস্থিত হয়ে আত্মসাতকৃত টাকা পরিশোধের জন্য মৌখিকভাবে অঙ্গীকার করেও টাকা জমা না দিয়ে বার বার ওয়াদা করতে থাকে।

পরবর্তীতে কলেজ অধ্যক্ষ ২০২২ সালের ১৯ মে লিগ্যাল নোটিশ ও পরবর্তীতে আদালতের স্মরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন। উক্ত মামলায় গতকাল সাবেক উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিকুঞ্জ বিহারী দেবনাথ আদালতে জামিন আবেদন করলে বিচারক তা বাতিল করে কারাগারে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে মানিক মিয়া মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ জেলহাজতে

আপডেট সময় : ০৫:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২