সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

ডিমলায় যুবলীগ নেতা সুইট মাহমুদের দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় নিহত সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা সুইট মাহমুদের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।শুক্রবার(১৮ নভেম্বর)বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা গ্রামের ফারুকের চৌপতি এলাকার নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।এর আগে ওই গ্রামের মৃত, জাকিরুল ইসলাম জুনুর বড় ছেলে,সাবেক ডিমলা উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বালাপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক সুইট মাহমুদ(৪০)গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দাফনের আগে তার মৃতদেহে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন,নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফেরদৌস পারভেজ,বালাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম ভুঁইয়া,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।এছাড়াও সুইটের জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, চাকরিজীবী,ব্যবসায়ী,বাল্য বন্ধুসহ বিভিন্ন শ্রেণী পেশার শত-শত মানুষজন অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলায় যুবলীগ নেতা সুইট মাহমুদের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৮:৪৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২