সংবাদ শিরোনাম ::
নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন,

ভুল চিকিৎসা প্রমাণিত, চিকিৎসকের নিবন্ধন স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: চিকিৎসায় অবহেলা ও ভুল অস্ত্রোপচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তেজগাঁওয়ের ইমপালস হেলথ সার্ভিসেস অ্যান্ড রিচার্স সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. আলী জাহীর আল আমীনের নিবন্ধন এক বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন। গত বুধবার বিএমডিসির রেজিস্ট্রার লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২০ সালের ১১ মার্চ ইমপালস হাসপাতালের তেজগাঁও সেন্টারে কানের অস্ত্রোপচারের জন্য ভর্তি হন মোমেনা হক মুন নামে এক নারী। ৩৮ বছর বয়সী ওই নারীর সমস্যা ছিল বাম কানে। কিন্তু ভুলে ডান কানের অস্ত্রোপচার করেন অধ্যাপক আলী জাহীর। এতে করে রোগীর মুখের আকৃতি বাঁকা হয়ে যায়। কিন্তু রোগীর স্বজনকে মিথ্যা তথ্য দেন তিনি। পরে এ বিষয়ে রোগীর স্বামী জিয়াউর রহমান ভূঁইয়া বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

পরে বিএমডিসি বরাবর ভুল চিকিৎসার অভিযোগ করেন রোগীর স্বামী জিয়াউর রহমান ভূঁইয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আড়াই বছরের বেশি সময় তদন্ত করে ঘটনার সত্যতা পায় বিএমডিসি। একই সঙ্গে আলী জাহীরের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়। গত ৩১ অক্টোবর ভুল চিকিৎসার অভিযোগের বিষয়ে বিএমডিসির কাছে লিখিত জবাব দেন ওই চিকিৎসক। কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেনি বিএমডিসি।

তাই তাকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নং আইন) এর ২৩(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিএমডিসি থেকে দেওয়া রেজিস্ট্রেশন (A-12688) এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

এবিষয়ে ডা. আলী জাহীরকে বিএমডিসি থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, আগামী ২০ নভেম্বর থেকে তার স্থগিতাদেশ কার্যকর হবে। উল্লেখিত সময়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নং আইন) এর ধারা ২২(১) অনুযায়ী তার রেজিস্ট্রেশন স্থগিতকালীন চিকিৎসক হিসেবে কোথাও কোনো প্রকার চিকিৎসা সেবা দিতে পারবেন না। এমনকি ওই সময়ে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভুল চিকিৎসা প্রমাণিত, চিকিৎসকের নিবন্ধন স্থগিত

আপডেট সময় : ০৭:২৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২