সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ইউপি চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান সোহাগের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলা আমলে নিয়ে আদালত দশমিনা থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ওই ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে সচিবসহ ৩ জনের বিরুদ্ধে দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. আলাউদ্দিন সিকদার নামে ভিজিডির এক সুফলভোগীর স্বামী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তবে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে বলে চেয়ারম্যানের দাবি। মামলা সূত্রে জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিন সিকদারের স্ত্রী হাসিনা বেগম ভিজিডির চাল পেয়ে আসছিলেন।

চেয়ারম্যান মো. আসাদুজ্জামান সোহাগের নির্দেশে তার স্ত্রীসহ অন্য সুফলভোগীদের প্রতি মাসে ৪-৫ কেজি চাল কম দেওয়া হয়।

ঘটনার দিন চলতি মাসের ৮ নভেম্বর চাল কম দেওয়ার বিষয় নিয়ে ইউপি সচিব হেলাল উদ্দীন ও মামলার ২নং আসামি মো. শামিমের সঙ্গে ওই সুফলভোগীর স্বামী আলাউদ্দিন সিকদারের কথা কাটাকাটি হয়।

পরে চেয়ারম্যানের নির্দেশে সচিবসহ শামিম নামে মামলার ২নং আসামি আলাউদ্দিন সিকদারকে মারধর করেন। মারধরের সময় মামলার অন্যতম আসামি শামিম আলাউদ্দিন সিকদারের পকেট থেকে ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যান বলে মামলায় বলা হয়। সেই সাথে মামলা না করার জন্য প্রাণনাশের হুমকিও দেন বলে মামলায় দাবি করা হয়।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান সোহাগ বলেন, আমাকে কোর্ট থেকে ফোন দিয়েছেন। মামলা হয়েছে নাকি। বাদী মিথ্যা মামলা করেছেন। আমি ঘটনার বিষয়ে কিছুই জানি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউপি চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা

আপডেট সময় : ০৭:১৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২