বরিশালে মাকে নির্যাতন করার ঘটনার মামলায় সেই পাষণ্ড (দুই) ছেলে গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ ৭৬ বার পড়া হয়েছে

জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি
বরিশালের উজিরপুরে মাকে নির্যাতনের করা ও একশত জুতাপেটা করার ঘটনায় মামলা দায়ের, অভিযুক্ত পাষণ্ড দুই ছেলেকে গ্ৰেফতার করেছে পুলিশ।
১৪ নভেম্বর সোমবার সকালে অভিযুক্ত অমল মন্ডল ও শ্যামল মন্ডলকে গ্ৰেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, হারতা ইউনিয়নের কালবিলা গ্ৰামের অমল মন্ডলের স্ত্রী মুক্তা মন্ডলের সাথে তার শাশুড়ি স্বরসতি মন্ডলের পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে স্বামীর কাছে শাশুড়ির বিরুদ্ধে বিচার দেয়। এরই প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার সন্ধ্যায় ছেলে অমল মন্ডল, শ্যামল মন্ডল,বিমল মন্ডল ও পুত্রবধূ মুক্তা মন্ডল মিলে মা স্বরসতি মন্ডল (৬২) কে জুতাপেটা করে টেনে হেঁচড়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আহতকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় আহত’র স্বামী বিশ্বেসর মন্ডল বাদী হয়ে ১৩ নভেম্বর হামলাকারী ছেলে অমল মন্ডল, শ্যামল মন্ডল, বিমল মন্ডল, মুক্তা মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, ইতিমধ্যে মামলার ২ আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্ৰেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


























