সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বরিশালে দুই ছেলের পিটুনিতে হাসপাতালে বৃদ্ধ মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বাবাকে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দেওয়ায়’ মাকেও বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে তাদের দুই ছেলের বিরুদ্ধে। এই মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশালের উজিরপুর উপজেলার কালবিলা গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে বলে হারতা ইউপির চেয়ারম্যান অমল মল্লিক জানিয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সন্তানের পিটুনিতে আহত ৬০ বছর বয়সী এই মা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কালবিলা গ্রামের বাসিন্দা।

ভাইরাল হওয়া ভিডিওতে কল্যাণ কুমার নামে একজন বলেন, ওই দম্পতির তিন ছেলে। তারা প্রায়ই তুচ্ছ অজুহাতে বৃদ্ধ বাবা-মাকে মারধর করেন। কেউ এর প্রতিবাদ করতে গেলে তাদের লাঞ্ছিত করেন। স্থানীয় ইউপি সদস্য তাদের এ কর্মকাণ্ডের প্রতিবাদ করতে পারেন না।

শনিবার সন্ধ্যায়ও তাদের মাকে বেধড়ক জুতা দিয়ে পিটিয়ে ও টেনে-হিঁচড়ে বাড়ি থেকে বের করে নিয়ে যান দুই ছেলে। এতে বৃদ্ধ নারী অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ইউপি চেয়ারম্যান অমল মল্লিক বলেন, এই নারীর ২৮ ও ৪০ বছর বয়সী দুই ছেলে তাদের বাবাকে মারধর করেন। এ ঘটনায় বৃদ্ধ স্বামী-স্ত্রী শনিবার ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, অভিযোগের বিষয়ে দুই ছেলেকে নোটিশ করা হয়।

কী কারণে তাদের মারধর করা হয় জানতে সেদিনই শুনানির দিন ধার্য্য করা হয়; কিন্তু শুনানির আগে সন্ধ্যায় দুই ছেলে মাকে পিটিয়েছে।

খবর পেয়ে সন্ধ্যার পর লোকজনের মাধ্যমে বৃদ্ধাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অমল মল্লিক বলেন, মাকে মারধর করায় দুই ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে জানার জন্য হারতা ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য কৃষ্ণকান্ত বাড়ৈয়ের কাছে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হামিন সুলতানা বলেন, “ছেলের মারধরে শারীরিকভাবে তেমন অসুস্থ না হলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন বৃদ্ধা মা। হাসপাতালে এসেছেন আশ্রয়ের জন্য। এখানে তিনি নিজেকে নিরাপদ মনে করছেন। এখান থেকে তিনি যেতে চাচ্ছেন না।

উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান বলেন, “আমি এক সাংবাদিকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বিস্তারিত জানতে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে দুই ছেলের পিটুনিতে হাসপাতালে বৃদ্ধ মা

আপডেট সময় : ০৬:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২