সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

পরশের ‘কথা রাখলেন’ ফখরুল, প্রথমবারের মতো পার হলেন পদ্মা সেতু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
প্রথমবারের মতো পদ্মা সেতু পারাপার হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফরিদপুরে বিভাগীয় সমাবেশ শেষ করে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদ্মা সেতু দিয়ে বিএনপি মহাসচিবসহ দলের অন্যান্য নেতারা ঢাকায় ফেরেন। এর আগে শুক্রবার বিকেলে একই পথে ফরিদপুর যান তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

ফরিদপুরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল।

শায়রুল কবির খান বলেন, বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে শুক্রবার বিকেলে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরুসহ দলের শীর্ষ নেতারা। এরপর সমাবেশ শেষ করে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় ফেরেন তারা।

পদ্মা সেতু নির্মাণ শুরু থেকে শেষ অবধি নানা রাজনৈতিক বিতর্ক রয়েছে। এই ইস্যুতে যোগাযোগ মন্ত্রীর পদ থেকে সৈয়দ আবুল হোসেনকে পদত্যাগ করতে হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সেতু প্রসঙ্গে বলেছিলেন, ‘জোড়াতালির পদ্মা সেতুতে কেউ উঠতে যাবেন না’। সর্বশেষ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছিলেন, ‘আপনি বরিশালে পদ্মা দিয়ে যাননি, বিমানে চড়ে গেছেন। পদ্মা সেতু ও শেখ হাসিনার উন্নয়ন ব্যবহারে লজ্জা পাবেন না’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরশের ‘কথা রাখলেন’ ফখরুল, প্রথমবারের মতো পার হলেন পদ্মা সেতু

আপডেট সময় : ০৬:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২