সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বরিশালের বিড়াল মেলায় শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: বরিশালে প্রথমবারের মতো বিড়াল মেলা অনুষ্ঠিত হয়েছে। বিড়ালপ্রেমীদের অংশগ্রহণ ও প্রতিযোগিতার মধ্য দিয়ে এ আয়োজন আড়ম্বরপূর্ণ হয়ে ওঠে। তবে বিড়াল মেলার নজর কেড়েছে এক প্রভাষকের তিনটি বিড়াল। চিত্রনায়ক শাকিব খান এবং তাঁর দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলীর নামে এসব বিড়ালের নামকরণ করেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর একটি কনভেনশন হলে এই বিড়াল মেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন নামের ৪০টি বিড়াল নিয়ে প্রাণীপ্রেমীরা অংশগ্রহণ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শাকিব খান, অপু বিশ্বাস, বুবলীর নামে বিড়ালের নামকরণ করা ওই নারীর নাম মারিয়া। বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের এই বাসিন্দা পেশায় একজন প্রভাষক।

শাকিব খান, অপু বিশ্বাস, বুবলীর নামে বিড়ালের নামকরণ সম্পর্কে মারিয়া বলেন, তাঁরা অনেকদিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন। চমক সৃষ্টি করার জন্য তাদের নামে নামকরণ করেছি। এটাই ট্রেন্ড।

মেলায় আরেক অংশগ্রহণকারী রাখি বলেন, একজন পশুপ্রেমী হিসবে আমি বিড়াল পুষছি। আজ মেলায় এসে খুব ভালো লাগছে। চমৎকার আয়োজন। এই মেলা মানুষকে পশুপ্রেমে আরও আগ্রহী করে তুলবে।

ঐশ্বর্য নামে আরেক অংশগ্রহনকারী বলেন, বিড়াল অনেক মায়াবী হয়। বিড়াল খুব সুন্দর এবং ভালো লাগে। এজন্য বিড়াল পুষছি। এ মেলায় এসে খুবই ভালো লাগছে।

মেলার আয়োজক ক্যাট সোসাইটি অব বরিশালের সমন্বয়ক আবির বিন মিজান বলেন, পশুপ্রেমের জায়গা থেকে আমি ও আমার স্ত্রী একটি ফেসবুক গ্রুপ খুলে বিড়ালপ্রেমীদের একত্রিত করার চেষ্টা করি। অল্প সময়ের মধ্যেই আমরা ব্যাপক সাড়া পাই। সকলের সম্মতিতে আজকে বরিশালে প্রথম বিড়াল প্রদর্শনীর আয়োজন করেছি।

মেলার প্রধান অতিথি ও বরিশাল জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নূরুল আলম বরিশালটাইমসকে বলেন, আজকের মিলনমেলা একটি চিত্তবিনোদনেরও বিষয়। নাগরিক জীবনে আমরা বিভিন্ন যান্ত্রিক কারণে হাঁপিয়ে উঠেছি। এমন সময় জীবে প্রেমের নিদর্শন হিসবে এই আয়োজন মানুষকে প্রাণীদের প্রতি আরও সদয় করবে। প্রাণীসম্পদ অধিদপ্তর সব সময় এমন মানুষদের পাশে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের বিড়াল মেলায় শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলী

আপডেট সময় : ০৫:৪২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২