বাবুগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ৭৩৫ বার পড়া হয়েছে

বাবুঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত মেলা পরিদর্শন করেন সংরক্ষিত মহিলা আসন-৪৮ এর সংসদ সদস্য লুৎফন নেসা খান।
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলা উপলক্ষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত ফাতিমা।
দিনব্যাপী এই ডিজিটাল উদ্ভাবনী মেলায় ১২টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
উদ্ভাবনী মেলায় অংশগ্রহণকারী স্টলের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. সুবাস সরকার, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান প্রমুখ।


























