বাবুগঞ্জের সন্ধ্যা ও সুগন্ধা নদীর উপর ব্রীজ নির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা
- আপডেট সময় : ১২:১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ১৪৪ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা ও সুগন্ধা নদীর উপর ব্রীজ নির্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের কেদারপুর খেয়াঘাটে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৪৮ এর সংসদ সদস্য লুৎফন নেসা খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ কামাল হোসেন খন্দকার, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, প্রধান শিক্ষক মোঃ মাসুদ আহমেদ, স্থানীয় নারী ইউপি সদস্য মোসাঃ রহিমা বেগম, ইউপি সদস্য মোঃ ওবায়দুল হক সুমন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ রসুল জোমাদ্দার, মোঃ কামাল হোসেনসহ এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























