সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

বুধবার বেলা ১১টার দিকে ফেনী বাইপাস অংশের ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাভার্ডভ্যানচালক কুমিল্লা সদর থানার দুর্গাপুর এলাকার নাজমুল (৩৫), ফিরোজপুর জেলার নেছারাবাদ থানার ফোরকান (৫০) ও লক্ষ্মীপুর জেলার রিয়াজ উদ্দিন। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ফিরোজপুর জেলার মনির হোসেন ও জমির উদ্দিনের নাম জানা গেছে।

ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মৃৎসুদ্দি জানান, ইউনিক সার্ভিসের একটি বাস চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান মহাসড়কের উল্টোপথ দিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রিয়াজের মৃত্যু হয়।

ফেনী জেনারেল হাসপাতাল পুলিশের ইনচার্জ নায়েক জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, দুর্ঘটনা কবলিত বাস-কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

আপডেট সময় : ০৮:১৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২