সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিস্ফোরণ, লাশ হলো চোর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ফরিদপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিস্ফোরণে মো. শাকিল (২৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ সময় মজনু শেখ (২৫) নামে অপরজন গুরুতর আহত হন। মঙ্গলবার (৮ অক্টোবর) দিনগত গভীর রাতে ফরিদপুর জেলা সদরের কৃষ্ণনগর ইউনিয়নের ইউসুবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শাকিল ইউসুবপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে বলে জানা যায়। সূত্র জানায়, বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে যান শাকিল। এ সময় ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়।

এ সময় আহত হন মজনু শেখ। পরে খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল অ্যাম্বুলেন্সযোগে আহত মজনুকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক শ্রীবাস গাইন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে কাজ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিস্ফোরণ, লাশ হলো চোর

আপডেট সময় : ০৮:২৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২