সংবাদ শিরোনাম ::
নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন,

ঝালকাঠিতে ইকোপার্ক রক্ষার দাবিতে জনস্বার্থে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ঝালকাঠির চার নদীর মোহনায় গড়ে ওঠা ইকোপার্ক দখলদারদের হাত থেকে রক্ষার দাবিতে জনস্বার্থে মামলা করা হয়েছে। বুধবার সকাল ১১টায় ঝালকাঠি প্রথম জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করা হয়।

ঝালকাঠি ইকোপার্ক রক্ষা এবং খাল-নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটির পক্ষে শহরের চারজন বিশিষ্ট নাগরিক বাদি হয়ে মামলাটি করেন।

মামলায় বিবাদি করা হয়- ঝালকাঠির জেলা প্রশাসক, পৌরসভার মেয়র ও তার ছেলে মনিরুল ইসলাম তালুকদারসহ ১৬ জনকে। আদালতের বিচারক মো: হুমায়ুন কবির মামলাটি গ্রহণ করে আগামী ২৮ নভেম্বর শুনানির দিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠির সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ি ও গাবখান নদীর মোহনায় জেগে ওঠা চরের ৯০ একর খাস জমিতে ২০০২ সালে ইকোপার্ক স্থাপনের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ২০০৭-০৮ অর্থবছরে প্রকল্পের জন্য চার কোটি টাকা বরাদ্দ করা হয়। ওই সময় বালু দিয়ে ভরাট করা হয় প্রকল্প এলাকা।

একটি ভূমিগ্রাসী চক্র প্রকল্প এলাকার প্রায় ৯০ একর জমির মালিকানা দাবি করে মামলা করলে আদালতের নিষেধাজ্ঞায় থমকে যায় পার্কের কার্যক্রম।

সম্প্রতি ওই চক্রটির পক্ষে আদালত রায় দিলে ক্ষুব্ধ হয় ঝালকাঠির সর্বস্তরের মানুষ। তারা ইকোপার্ক রক্ষায় আন্দোলনের ঘোষণা দেন।

বিবরণে আরো জানা যায়, ইকোপার্ক রক্ষায় একটি কমিটিও করা হয়। ওই কমিটির উদ্যোগে মানববন্ধন, লিফলেট বিতরণ, প্রচারণা ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। মামলায় ভূমি খেকোদের হাত থেকে ইকোপার্ক রক্ষার দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে ইকোপার্ক রক্ষার দাবিতে জনস্বার্থে মামলা

আপডেট সময় : ০৪:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২