সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

অসামাজিক কার্যকলাপ: আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ আটক ১৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: মানিকগঞ্জে পদ্মা নামের একটি আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ ১৮ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। আজ বুধবার বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একতা টাওয়ারের সাত তালায় অবস্থিত ওই হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, বিকেলে জনৈক এক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিয়ে জানায় আবাসিক হোটেল পদ্মাতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এমন খবর পেয়ে সদর থানা পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে। এদের মধ্যে ১০ জন ছেলে মেয়ে এসএসসি, এইচএসসি, ডিগ্রী ও ৯ম শ্রেণির শিক্ষার্থী। অভিযানের সময় হোটেলের মালিক ও কর্মচারীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর খানেক ধরে একতা টাওয়ারের সাত তলায় পদ্মা আবাসিক হোটেলেটি চালু হয়েছে। ওই হোটেলে রয়েছে বেশ কিছু কক্ষ। ওই কক্ষগুলোতেই তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী নারী পুরুষ এসে অসামাজিক কাজ করত। অল্প কিছু সময়ের জন্য হোটেলের ভাড়া গুনতে হতো ১০০০ টাকা। বাইরে থেকে আসা নারী-পুরুষ ছাড়াও ওই হোটেলে অনকলে কিছু পতিতাও ভাড়া দেয়া হতো।

হোটেল ভবনটির নিচ তলায় একটি প্রাইভেট ক্লিনিক ও কিছু ওষুধের দোকান রয়েছে। ওই সকল ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতিনিয়তই ওই হোটেলটিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষের আনাগোনা ছিল। মূলত অসামাজিক কার্যকলাপ সম্পন্ন করতেই তারা এখানে আসতো।

এদিকে একই ভবনের ৬ তালায় অবস্থিত রয়েল ফ্রেশ নামের আরেকটি হোটেলেও একই ধরনের কার্যকলাপ হয়ে থাকে। অভিযানের খবর পেয়ে মালিকরা হোটেল বন্ধ করে সটকে পরেন।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, ৯৯৯ এর ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ১৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীসহ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। পরীক্ষা ও পড়াশোনার বিষয়টি মাথায় রেখেই তাদেরকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। এছাড়া বাকিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অসামাজিক কার্যকলাপ: আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ আটক ১৮

আপডেট সময় : ০৬:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২