বাবুগঞ্জ উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২ ৭১ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ আওয়ামী যুবলীগের ১১ নভেম্বর সুবর্ন জয়ন্তীর যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বাবুগঞ্জ উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতির সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু এর সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ মাইনুল হোসেন পারভেজ মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, মোঃ হাসানুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মুনির হোসেন রুম্মান, যুবলীগ নেতা ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসাইন,
রহমতপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হাওলাদার, চাঁদপাশা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক মোঃ ফিরোজ মাহমুদ, দেহেরগতি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ শাহ আলম, যুগ্ম আহবায়ক মোঃ রচি আহমেদ, মাধবপাশা ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাবু কাজী, যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, কেদারপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ শিবলুর রহমান বাদল বিশ্বাস, যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম মাস্টার, জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ওপেন মন্ডল, যুগ্ম আহবায়ক মোঃ মিঠু খানসহ বাবুগঞ্জ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ন জয়ন্তীর যুব মহাসমাবেশ সফল করা এবং আগামী ডিসেম্বর এর মধ্যে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।


























