সংবাদ শিরোনাম ::
বরিশালে কাজী মিরাজ মাহামুদ এর মাতা মোমেনা বেগমের মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শোকপ্রকাশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২ ৭৫ বার পড়া হয়েছে

জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি।
শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ এর মাতা মোমেনা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার (৭ নভেম্বর) বেলা ১২ টায় বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার এ মৃত্যুতে এক শোকবার্তা জানিয়াছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন এর বরিশাল মহানগর কোতয়ালী থানার সভাপতি আবু শাহাদত সায়েম, সাধারন সম্পাদক- ইঞ্জিনিয়ার এইচ.এম. রনি, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জামাল কাড়াল, শিক্ষা বিষয় সম্পাদক নুর মোহাম্মদ আরিফ সহ সকল সদস্যবৃন্দ এবং পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


























