সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বনানী থানার ওসির বিরুদ্ধে তাবিথ আউয়ালের মামলার আবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: রাজধানীর বনানী থানার ওসি নূরে আজমসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল। নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলার আবেদন করেন তিনি।

সোমবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর আদালতে মামলাটি করেন তাবিথ। তার আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি নূরে আজম ছাড়া যাদের আসামি করা হয়েছে তারা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতা। অন্য আসামিরা হলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আওয়ামী লীগের সহসভাপতি ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, ২নং ওয়ার্ডের কাউন্সিলর নাছির, শ্রমিক লীগের বাবু, যুবলীগের শ্যামল, দোলন, রনি, ববি, সাগর, মামুন, মারুফ ও শফিক।

তাবিথ আউয়ালের আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান জানান, দুপুরের পর মামলাটির শুনানি হবে। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর ১৩ এর (১) ও ১৩ এর (২) খ ১৩ এর (২) (গ) অপরাধ গ্রহণ করার আবেদন করা হয়েছে মামলায়।

এই আইনের ৪ (১) (ক) ধারায় অভিযোগকারীর বিবৃতি লিপিবদ্ধ করার আর্জি জানানো হয়েছে। অভিযোগটির বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে।

আসামিদের বিরুদ্ধে এই আইনে শাস্তি প্রদানের পাশাপাশি সাক্ষীদের ক্ষতিপূরণের আবেদন জানানো হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে হামলায় বিএনপির নির্বাহী কমিটি সদস্য তাবিথ আউয়াল গুরুতর আহত হন। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বনানী থানার ওসির বিরুদ্ধে তাবিথ আউয়ালের মামলার আবেদন

আপডেট সময় : ০৯:২৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২