সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

নারীর গোপনাঙ্গে ৮২ লাখ টাকার স্বর্ণের বার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় রত্না খাতুন (৩৪) নামে এক নারীর গোপনাঙ্গ থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাকে আটক করা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) রাত ৯টার সময় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি সীমান্তে এ ঘটনা ঘটে। রত্না ওই থানাধীন পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি গ্রামের আয়না খাতুনের কলা বাগানের মধ্যে ভারতে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে অবস্থান করছে রত্না। সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় নারী বিজিবি সদস্য দিয়ে তার দেহ তল্লাশি করে গোপন স্থানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্ণের বার পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৮২ লাখ ৩৪ হাজার টাকা। আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারীর গোপনাঙ্গে ৮২ লাখ টাকার স্বর্ণের বার

আপডেট সময় : ১১:৫০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২