সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গ্রেফতারকৃত চোরের দেওয়া তথ্যে আরো ৯ জন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)
.
একাধিক চুরির সাথে জড়িত থাকার অভিযোগে মুকুল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে আরো ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধা থেকে রাতভর উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম ও মোজাফ্ফর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার মুকুল পৌর এলাকার খন্দকারটোলা গ্রামের মোন্তাজ আলীর ছেলে।

গ্রেফতার অপর নয়জন হলো, ইব্রাহীম রকি, সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন, আল আমিন, শাহিনুর ইসলাম, সবুজ ইদু, লিটন ইসলাম, ফরিদুল ইসলাম, রাকিব মীর। তারা সকলে পৌর এলাকার বাসিন্দা।

এর আগে গত বুধবার সন্ধায় থানা সংলগ্ন পুরাতন বাজারের একটি হার্ডওয়্যারের দোকানে চুরির ঘটনা ঘটে। পরে দোকান মালিক রোমান বাদী হয়ে মুকুল ও আরো একজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করে।

পুলিশ জানায়, বেশ কয়েক সপ্তাহ থেকে ঘোড়াঘাট পৌর এলাকার ছোটখাটো চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সন্দেহভাজন ব্যক্তিদেরকে তারা কঠোর নজরদারীর আওতায় রেখেছিল। দোকান চুরির ঘটনায় মুকুলকে গ্রেফতার করলে সে চুরি করার ঘটনা ¯^ীকার করে। জিজ্ঞাসাবাদে মুকুল জানায় ইতিপূর্বেও সে বিভিন্ন চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। এসব কাজে জড়িত তার আরো কয়েকজন সহযোগীর নাম সে পুলিশের কাছে প্রকাশ করে।।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ‘চুরি ছিনতাইয়ের ঘটনায় মোট দশজন সহ ১১ জন আসামীকে শুক্রবার দুপুরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এসব অপরাধে জড়িত আরো বেশ কয়েকজন সন্দেহভাজন আমাদের নজরদারীতে আছে। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

ছবি ক্যাপশনঃ দিনাজপুরের ঘোড়াঘাটে চুরির সাথে জড়িত ১০ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে গ্রেফতারকৃত চোরের দেওয়া তথ্যে আরো ৯ জন গ্রেফতার

আপডেট সময় : ০৯:৩০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২