সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নলছিটিতে চোরাই গরুসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে চোরাই গরুসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার(৫নভেম্বর) নলছিটি শহরের শহিদ মিনার সংলগ্ন এলাকা থেকে একজনকে আটক করা হয় পরবর্তীতে তার দেয়া তথ্য মতে অপরজনকে আটক করা হয়েছে। তারা হলেন,উপজেলার বারইকরন এলাকার মৃত হোসাইল আলী মালের ছেলে মো. হায়দার আলী মাল(৪৫) ও সূর্য্যপাশা এলাকার মৃত সোবহান হাওলাদারের ছেলে মো. আনিছুর রহমান(৪০)।

এ ব্যাপারে গরুর মালিক ভৈরবপাশা ইউনিয়নের রুপচন্দ্রপুর গ্রামের জুয়েল তালুকদার শনিবার রাতে বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি জানান, শনিবার সকালে আমাদের চারটি গরু ঘাস খাওয়ানোর জন্য সুগন্ধা নদীর তীরে রেখে আসি সেখান থেকে চোরের দল একটি গরু দিনের বেলা নদী পথে ট্রলার করে নিয়ে যায়।

আমরা স্থানীয়দের মারফত খবর পেয়ে বিভিন্ন জায়গায় খোজ লাগাই এবং বিষয়টি নলছিটি থানায় জানিয়ে রাখি। এরপর নলছিটি থানায় গরুসহ চোর ধরার বিষয়টি জানতে পেরে থানায় এসে আমাদের গরু শনাক্ত করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরদ্বয় তাদের অপরাধ স্বীকার করেছেন এবং এ কাজে সহায়তার জন্য ঝালকাঠি জেলার এক কসাইয়ের নাম উল্লেখ করেছেন। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের বিচারের জন্য আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলছিটিতে চোরাই গরুসহ আটক ২

আপডেট সময় : ০৯:৩৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২