সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

তিনটি দোকান পুড়ে ছাই ২০ লক্ষ টাকার ক্ষতি খবর পেয়ে ছুটে গেলেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে চায়ের দোকানের গ্যাসের পাইপ লিক হয়ে আগুন লেগে ১টি হোটেল ও ২টি মুদি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি।
রবিবার দুপুর সোয়াএক টার দিকে ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালকাঠি বরিশাল মহা-সড়কের পেট্রোল-পাম্প মোড়ে মেহেদীর চায়ের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা ।পরে মুহুর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে মেহেদী ,জামাল ও রাসেলের ৩ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেন পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলার ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আল-আমিন বলেন,আগুনের খবর পেয়ে ফায়ার-সার্ভিস কে ফোন করা হলে তারা পেট্রোল-পাম্প মোড় কোনটি তা চিনেন না। তাদেরকে বার বার ফোন করা হলেও প্রায় ৩০মিঃ পরে ফায়ার-সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আসার আগেই আমরা স্থানীয় লোকজনের সহায়তায় পানি দিলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপরে ফায়ার-সার্ভিসের কর্মীরা এসে ঘন্টাব্যাপি চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে। আগুনে খাবার হোটেলসহ ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।এতে প্রাথমিক ধারণায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন জেলা প্রশাসক জোহরআলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।
জেলা প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতা করা হবে পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে যে দায়িত্ব অবহেলার অভিযোগ আনা হয়েছে তা খতিয়ে দেখা হবে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ পারভেজ জানায়, খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘণ্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেলেও আশপাশের বাড়ি গুলো রক্ষা করা সম্ভব হয়েছে। খাবার হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি। ফায়ার-সার্ভিসের কর্মীদের পাশাপাশি ঝালকাঠি আনসার বাহিনীর সদস্যরা,পুলিশ ও ডিবি পুলিশ কেও আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সহযোগীতা করতে দেখা গেছে।

এ বিষয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস সেন্ট্রি গিয়াস উদ্দিন বলেন ৯৯৯ থেকে ফোন দেওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে ছুটে যাই, এর আগে আমাদের কাছে কোন ফোন আসে নাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিনটি দোকান পুড়ে ছাই ২০ লক্ষ টাকার ক্ষতি খবর পেয়ে ছুটে গেলেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা

আপডেট সময় : ১১:৩২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২