সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বরিশালের আকাশে, কীর্তনখোলা নদীর তীরে এখন টাকা উড়ে: ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের আকাশে, কীর্তনখোলা নদীর তীরে এখন টাকা উড়ে: ওবায়দুল কাদের

আজকের ক্রাইম ডেক্স: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুল সাহেব, খেলা খেলতে চান! তো খেলা হবে।

রাজপথে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। সমাবেশের নামে লাঠিতে পতাকা লাগিয়ে পতাকাকে অপমান করবেন? তা হবে না। মানুষ প্রতিহত করবে।

হান্ডি পাতিল নিয়ে চার দিন আগে মঞ্চের সামনে শুয়ে থাকছে। এগুলো নাটক। এখন বরিশালের আকাশে কীর্তন খোলা নদীর তীরে টাকা উড়ে’। শনিবার (৫ নভেম্বর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রথমবার সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেছেন, ‘কষ্ট দিচ্ছে নিষেধাজ্ঞা, কষ্ট দিচ্ছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, আমাদের কী দোষ! আমরা চেষ্টা করছি

। বিএনপি বলছে রংপুর, চট্টগ্রাম এখানে সেখানে মানুষের ঢল নেমেছে। আমি বিএনপিকে বলবো, ৪ দিন আগে খাতা বালিশ নিয়ে উপস্থিত হওয়া দেখার চেয়ে কুমিল্লায় আসেন।

কুমিল্লায় সভাস্থলে যা আছে তার বাইরে আরও তিনগুণ আছে’। টাউন হলে আয়োজিত সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতির টাকার মুসলেকা দিয়ে তিনি (তারেক রহমান) লন্ডন পাড়ি দিয়েছেন। বাংলার মানুষ এখন আর খুনি, দুর্নীতিবাজ আর অপরাধীদের ক্ষমতায় দেখতে চান না’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, প্রধান বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি এবং বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুর সবুর ও তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

স্বাগত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের আকাশে, কীর্তনখোলা নদীর তীরে এখন টাকা উড়ে: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৮:৪১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২