সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

গৌরনদীতে ফের হামলা: ঘুরিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিএনপি নেতাদের গাড়িবহর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালে বিভাগীয় গণসমাবেশে যোগ দেয়ার পথে গৌরনদীতে বিএনপির নেতা ইশরাকের গাড়িবহরে হামলার পর একই স্থানে দলটির আরও তিন নেতা হামলা ও বাধার শিকার হয়েছেন।

সকাল ৮টায় দলের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের গাড়িবহরে হামলা ও বাধার ঘটনা ঘটেছে। পাশাপাশি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী সেলিনা সুলতানা নিশিতাকে বহনকারী গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এতে গাড়িবহরে থাকা বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় রাজধানীতে ফিরে আসতে বাধ্য হন অনেকে। ঘটনাস্থল থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। শনিবার সকাল ৮টার দিকে গৌরনদীর মাহিলাড়া বাজারের কাছে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

জানা গেছে, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু ও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের গাড়িতে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য জাহিদুল ইসলাম রনি।এই হামলা ও বাধার সময় ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ নেতারা তাদের পেশাগত পরিচয়পত্র দেখানোর পরও দুর্বৃত্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের মারতে উদ্যত হন। একপর্যায়ে তারা গাড়িবহর ঘুরিয়ে দেন।

এ ছাড়া ইঞ্জিনিয়ার্স পেন-এর সম্পাদক ইঞ্জিনিয়ার শামীম রাব্বি সঞ্চয়ের বহনকারী গাড়িতেও হামলা করে দুর্বৃত্তরা। এদিকে, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী রওনক জাহান শাহীন, কোহিনুর ফারজানা আরজুর বহনকারী গাড়িতে দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে ব্যাপক ভাঙচুর করে স্থানীয় দুর্বৃত্তরা।

এ সময় গাড়িতে থাকা তিনজনই আহত হন। পাশাপাশি অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করে হামলাকারীরা। একপর্যায়ে কোনো রকমে গাড়ি ঢাকা অভিমুখে ঘুরিয়ে প্রাণে বেঁচে যান ছাত্রদলের কেন্দ্রীয় এই তিন নেত্রী।

এর আগে শনিবার ভোরে বরিশালের কাছাকাছি গৌরনদীর মাহিরা বাজারে পৌঁছালে হামলার শিকার হয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও তার গাড়িবহর।

এতে বিএনপির নেতা ইশরাক হোসেন অক্ষত থাকলেও ভাঙচুর করা হয় তার পেছনে থাকা তারই বহরের বেশ কয়েকটি গাড়ি। এ সময়, সেসব গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকেও সমাবেশস্থলে যেতে দেয়া হয়নি। গৌরনদী থেকে তার গাড়ি ঢাকার দিকে ঘুরিয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে ফের হামলা: ঘুরিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিএনপি নেতাদের গাড়িবহর

আপডেট সময় : ০৮:১৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২