সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

ইশরাককে প্রধান আসামী করে বরিশালে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বরিশাল প্রতিনিধি:

বরিশালের গৌরনদী মডেল থানায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে প্রধান আসামি করে দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় মামলাটি দায়ের হয় বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন।

তিনি জানান, গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ইতোমধ্যে এজাহারভুক্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানার পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন জানান, পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গৌরনদী উপজেলার বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু, সজল সরকার ও জাফরসহ নামধারী ৭০ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। মাহিলাড়া বাজার বণিক সমিতির সভাপতি শহীদ সরদার জানান, তারা ১০/১২ জন সকাল ৬টার দিকে মাহিলাড়া বাজারের সামনে রাস্তায় অবস্থান করছিলেন। হঠাৎ করে ৭০/৭৫টি গাড়ির বহর এসে বাজারের সামনের মহাসড়কে থামে। তখন গাড়ি থেকে ক্যাডাররা নেমে বাজারের মর্ডান ক্লাব ও আওয়ামী লীগের অফিসে হামলা ও ভাঙচুর করেছে। তারা ক্লাবের মধ্যে থাকা টিভি, চেয়ার ও টেবিল ভাঙচুর করেছে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ এমপির ছবি ছিঁড়ে ফেলেছে।

শহীদ সরদার আরও অভিযোগ করেন, হামলাকারীরা সাতটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। তারা মোটরসাইকেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে। হামলাকারীরা মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস কবিরাজকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। এছাড়াও উপজেলা ছাত্রলীগ নেতা সঙ্গীত সিকদারসহ আরও দুজন হামলায় আহত হয়েছেন। এ কারণে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইশরাককে প্রধান আসামী করে বরিশালে মামলা

আপডেট সময় : ০৪:৫৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২