সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে রেশমা আক্তার বৃষ্টি (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মহিবুল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

শুক্রবার (৪ নভেম্বর) ভোরের দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের আমলাব এলাকার জয়নালের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রেশমা আক্তার ঢাকার নবাবগঞ্জের ভাগুলিয়া এলাকার জনু মোল্লার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে রেশমা আক্তারের সঙ্গে পটুয়াখালীর কলাপাড়া থানার নীলগঞ্জ এলাকার ইউনুস গাজীর ছেলে ইমন গাজী (মহিবুল্লা) বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তারা ভুলতা ইউনিয়নের আমলাব এলাকায় জয়নালের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তবে তাদের দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না।

শুক্রবার ভোরের দিকে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মহিবুল্লাহ রেশমাকে ছুরিকাঘাত করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে স্বামীকে আটক করেন এবং রেশমাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামীকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আপডেট সময় : ০৪:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২