সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচল বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : আগামীকাল শনিবার অনুষ্ঠেয় ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে প্রচার শেষ হয়েছে গতকাল সকাল ৮টায়। নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছে মোটরসাইকেল চলাচল।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসকের মাধ্যমে নির্দেশনাটি তারা বাস্তবায়ন করবে। নির্দেশনায় বলা হয়েছে, ভোটের এলাকায় ৩ নভেম্বর মধ্যরাত ১২টা থেকে ৬ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত বাইক চলাচল বন্ধ থাকবে। আর ৪ নভেম্বর মধ্যরাত ১২টা থেকে ৫ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে অন্যান্য যন্ত্রচালিত যানবাহন।

তবে সাংবাদিক, পর্যবেক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে জরুরি পরিবহন চলাচল করতে পারবে।

ফরিদপুর-২ আসনটি নাগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলা নিয়ে গঠিত। এতে ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ৪৭৯। নির্বাচনে ১২৩ ভোটকেন্দ্রের ৮০৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে শাহাদাব আকবার লাবু চৌধুরী (আওয়ামী লীগ), মো. জয়নুল আবেদীন বকুল মিয়া (বাংলাদেশ খেলাফত আন্দোলন), মো. আলমগীর মিয়া (জাতীয় পার্টি), জামাল হোসেন মিয়া (স্বতন্ত্র) বৈধতা পান। এ ছাড়া মো. কামরুজ্জামান (স্বতন্ত্র), মো. আবদুল কাদেরের (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল হয়।

এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল হোসেন মিয়া ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলমগীর মিয়া তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচল বন্ধ

আপডেট সময় : ০৫:৫৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২