সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

বরিশালে সবশেষে খেয়া নৌকাও বন্ধ, ক্ষুব্ধ যাত্রীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বাস-লঞ্চ এবং থ্রি হইলার বন্ধের পর এবার বরিশালের বিভিন্ন স্থানে খেয়া নৌকা চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টা থেকে নগরীর চরকাউয়া খেয়া এবং কাটাদিয়া খেয়া চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দিনরাত ২৪ ঘণ্টা এই খেয়া নৌকায় চলাচল করেন হাজার হাজার মানুষ। আকস্মিক খেয়া বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

রোগী পরিবহনও বন্ধ রয়েছে। এ বিষয়ে খেয়াঘাট কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। ৪ ও ৫ নভেম্বর বরিশালের সকল রুটে বাস, লঞ্চ এবং থ্রি হুইলার চলাচল বন্ধের খবর আগেভাগেই জেনে যায় জনসাধারণ।

আজ সকাল থেকে বন্ধ হয়ে গেছে খেয়াপারাপারও। এতে চরকাউয়া এবং কাটাদিয়া ঘাটের খেয়া যাত্রীরা পড়েছেন বিপাকে। জরুরি রোগী পরিবহনও বন্ধ রয়েছে খেয়া নৌকায়। গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।

কেন কার নির্দেশে খেয়া বন্ধ হয়েছে তাও জানাতে পারেননি কেউ। খেয়াঘাটের ব্যবসায়ীরা জানান, প্রতিদিন চরকাউয়া খেয়াঘাট থেকে ২০ থেকে ৩০ হাজার যাত্রী পারাপার হয়। এখন খেয়া বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বিএনপির গণসমাবশে লোকসমাগম ঠেকাতে লঞ্চ-বাস ও থ্রি হুইলারের পর খেয়া নৌকাও বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বরিশাল থেকে স্পিডবোট চলাচলও আজ সকাল থেকে বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে সবশেষে খেয়া নৌকাও বন্ধ, ক্ষুব্ধ যাত্রীরা

আপডেট সময় : ০৮:৫৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২