সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

আন্দোলনের নামে সহিংসতা শক্ত হাতে মোকাবিলা করা হবে: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির চলমান সরকারবিরোধী কর্মসূচি নিয়ে তার দলের কোনো সমস্যা নেই, যদি না সেগুলো সহিংস কর্মসূচিতে পরিণত হয়। তবে আন্দোলনের নামে কোনো সহিংস কর্মকাণ্ড চালালে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে।

বুধবার রাতে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগ সংসদীয় দলের (এএলপিপি) বৈঠক শেষে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে সংবাদ ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

আওয়ামী লীগের সংসদীয় দলের (এএলপিপি) বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মো. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি দেশের বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও মিটিং করছে এবং এতে আমাদের কোনো আপত্তি নেই।

কৃষিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে দলের কেউ কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের গত ১৩ বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য জনগণের সামনে তুলে ধরতে বলেছেন। প্রধানমন্ত্রী সবাইকে সরকারবিরোধী অপপ্রচারের উপযুক্ত ও তাৎক্ষণিক জবাব দিতে বলেছেন।

তথ্যসূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আন্দোলনের নামে সহিংসতা শক্ত হাতে মোকাবিলা করা হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:১৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২