সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

অবরুদ্ধ বরিশাল: সবশেষে বন্ধ হলো মাইক্রোবাস চলাচলও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: বরিশাল জেলায় আগামী দুদিন ভাড়ায় চালিত মাইক্রোবাস ও প্রাইভেটকার চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা ট্যাক্সি ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুজ্জামান জলিল।

তিনি জানান, আগামী দুই দিন (৪ ও ৫ নভেম্বর) আমাদের তেমন কোনো ট্রিপ হবে না। এজন্য আমরা না চালানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে জরুরি সেবা যেমন কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের সেবা দেব।

তিনি আরও বলেন, শহরে একটি রাজনৈতিক কর্মসূচি থাকায় মাইক্রো চালকদের মধ্যে আতঙ্ক কাজ করে যদি হামলা হয় তাহলে আমাদের ব্যাপক ক্ষতি হবে।

এই ক্ষতির মুখে যেন না পড়তে হয় এজন্যই আপাতত না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, জেলায় এই সমিতির আওতায় ৭০০ গাড়ি চলাচল করে।

ওদিকে দুপুরে কথা হয় বেশ কয়েকজন মাইক্রো চালকের সঙ্গে। তারা নাম প্রকাশ না করে জানিয়েছেন, মাইক্রোবাসের মালিক ৪ ও ৫ তারিখ কোথাও ট্রিপ না ধরার জন্য বলেছেন। তাছাড়া শ্রমিক ইউনিয়নের নেতারাও আমাদেরকে গাড়ি বন্ধ রাখার জন্য বলেছেন।

এই সংগঠনের সভাপতি বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুলের সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এর আগে বরিশাল থেকে অভ্যান্তরীণ ও দূর পাল্লার বাস, ইজিবাইক চলাচল বন্ধ ঘোষণা দেন মালিক-শ্রমিকরা।

বুধবার রাতে বন্ধ করা হয় স্পিডবোট সার্ভিস। আর বৃহস্পতিবার সকালে ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হয়।

আগামী ৫ নভেম্বর বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই উপলক্ষ্যে দৃশ্যমান প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। ইতোমধ্যে সমাবেশস্থলে লোকজন আসতে শুরু করেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবরুদ্ধ বরিশাল: সবশেষে বন্ধ হলো মাইক্রোবাস চলাচলও

আপডেট সময় : ০১:০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২