সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

কোঁথাও নেই মুজিব অন্তঃপ্রাণ মোস্তফা সরদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি :
৮০ ও ৯০’র দশকে চরম দুঃসময়ে ছাত্রলীগ ও যুবলীগের সভাপতির হাল
ধরে ঐতিহ্যবাহী এ দু’ সংগঠনকে সুসংগঠিত ও সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়ে ছাত্র ও যুবসমাজের ‘আইকনে পরিণত হয়েছিলেন যিঁনি সেই এটিএম মোস্তফা সরদার উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির কোঁথাও নেই!
তিনি উপজেলা আওয়ামী লীগের বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। নেতা-কর্মী ও সমর্থকদের প্রত্যাশা ছিল তাকে নতুন কমিটিতে শীর্ষ কোন পদে আসীন করা হবে। ফলে নেতা-কর্মীরা হতাশ ও হতবাক হয়েছেন।
সৎ ও নির্মোহ রাজনীতির পথিকৃৎ অভিজ্ঞ ও দক্ষ সংগঠক মোস্তফা সরদার বানারীপাড়া প্রেসক্নাবের একাধিকবারের সভাপতি ছিলেন। তিনি ১৯৮১ সালে চাখার সরকারি ফজলুল হক কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত পরিমল-খিজির পরিষদে সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।
উপজলা মানবাধিকার কমিশন ও এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মোস্তফা সরদার সর্বমহলে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি এটিএম মোস্তফা সরদার এ বিদ্যালয়ে টানা ১৪ বছর ধরে শিক্ষানুরাগী সদস্য হিসেবে শিক্ষার গুনগত মানোন্নয়নে বিশেষ ভূমিকা রেখে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে বানারীপাড়ায় চাকুরির সুবাদে তৃনমূল পর্যায়েও ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি লাভ করেছেন। স্ত্রীসহ তার অপর ৪ ভাইও আওয়ামী রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সদালপি,বিনয়ী,ভদ্রজন ও পরিচ্ছন্ন রাজনীতিক দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতা মুজিব অন্তঃপ্রাণ এটিএম মোস্তফা সরদারকে নবগঠিত উপজেলা আওয়ামী লীগের পুর্নাঙ্গ কমিটিতে সম্মানজনক পদে ( সহ-সভাপতি) দেখতে চায় নেতা-কর্মীরা। উল্লেখ্য এটিএম মোস্তফা সরদারের মত আরও অনেক ত্যাগী,পরীক্ষিত,যোগ্য ও মেধাবী নেতা গুরুত্বপূর্ণ পদ বঞ্চিত রয়েছেন।
প্রসঙ্গত,গত ২৯ অক্টোবর শনিবার দীর্ঘ এক দশক পরে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে টানা চার বারের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুককে সভাপতি ও অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও দুইটি সহ-সভাপতি,তিনটি যুগ্ম সাধারণ সম্পাদক ও তিনটি সাংগঠনিক সম্পাদক পদ সহ উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোঁথাও নেই মুজিব অন্তঃপ্রাণ মোস্তফা সরদার

আপডেট সময় : ০৫:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২