সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আজিজুল হক (সিরাজগঞ্জ প্রতিনিধি):

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শ্বশুড়িকে শ্বাসরোধে হত্যার দায়ে নজিরন বেগম (৩৯) নামের এক গৃহবধূর যাবজ্জীবন কারাদণ্ডাদশে দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (৩১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিকেলে আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত নজিরন বেগম ওই উপজেলার নাইমুড়ী গ্রামের শাহ আলমের স্ত্রী এবং গুদারচর গ্রামের মৃত শেখ প্রামানিকের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, নাইমুড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শাহ আলমের সঙ্গে নজির বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাশুড়ি আমেনা বেগমের সঙ্গে বিরোধ চলে আসছিল তার। ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর বাড়ি খালি থাকার সুযোগে নজির বেগম তার শাশুড়ি আমেনা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন।

এ ঘটনায় শ্বশুর সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা করলে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে
বিচারক এ রায় দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৭:৫৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২