বাবুগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
- আপডেট সময় : ০৫:৫২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২ ৯৪ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধিঃ “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা, যুব ঋনের চেক, প্রশিক্ষণ সনদপত্র ও ভাতা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে একটি র্যালী বের করা হয়েছে। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবদুর রহমান সন্যামত, বাবুগঞ্জ থানা পরিদর্শক মোঃ অলিউল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ নারজিস বাশার, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম সিকদার, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদপত্র ও ভাতা বিতরণ করা হয়েছে।
















