সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

কাঞ্চনজঙ্ঘা প্রাকৃতিক সৌন্দর্য মেলে দিয়েছে উপভোগ করতে ভীড় বাড়ছে পর্যটকদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয় (পঞ্চগড়) প্রতিনিধিঃ কাঞ্চনজঙ্ঘা তার নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য মেলে দিয়েছে উত্তর আকাশে পর্যটকদে ভীড় বাড়ছে তেঁতুলিয়ায়। ভৌগোলিক অবস্থান আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দেশের মানচিত্রের প্রথম স্থান তেঁতুলিয়া উপজেলা। এছাড়াও জেলায় আরো রয়েছে ঐতিহাসিক মহারাজার দিঘী, মুঘল আমলে নির্মিত মির্জাপুর শাহী মসজিদ, দক্ষিণ এশিয়ার একমাত্র রকস মিউজিয়াম আর সমতলে চা চাষের পাশাপাশি প্রতিবেশি দেশ নেপালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখার সুযোগ আর নৈস্বর্গিক রূপবৈচিত্র‍্যের কারণে পঞ্চগড়ে পর্যটকদের ভীড় বাড়তে শুরু করেছে।
দেশের সর্ব উত্তরের প্রবেশ দাঁড় তেঁতুলিয়া। ভৌগলিক বৈশিষ্ট‍্যের কারণে জেলার ঋতু বৈচিত্র্যও ভিন্ন রকম। অক্টোবরের শেষে সময় থেকে মার্চ মাস পর্যন্ত হিমেল হাওয়ার সাথে শীত আর ঘনকুয়াশায় ঢেকে থাকে গোটা উপজেলা। একই কারণে দীর্ঘসময় শীতল আবহওয়া বিরাজ করে গোটা জেলায়। দেশের একমাত্র সমতল ভূমিতে চা চাষ আর ঐতিহাসিক স্মৃতি বিজরিত স্থাপত্য শিল্প দেখতে এসময়টাতে পর্যটকদের উপস্থিতি বাড়ছে। এছাড়া শীতকালীন সময় প্রতিবেশি দেশ নেপালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা চায়ের চুমুকে দেশের মাটি থেকে দেখার সুযোগ পর্যটকদের বাড়তি আকর্ষন করছে। সূর্যের আলোর সাথে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য আগত পর্যটকদের মুগ্ধ করছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা বলছেন, দেশের অভ‍্যন্তরেই নৈস্বর্গিক প্রাকৃতিক সৌন্দর্য এতো চমৎকার তা কখনও কল্পনা করেনি। পুরোনো স্থাপত‍্য শিল্পের সাথে চায়ের সবুজ প্রকৃতি তাদের মুগ্ধ করছে। পর্যটকদের আবাসিক সুবিধাসহ সরকারি সুযোগ সুবিধা গুলোকে কাজে লাগাতে পারলে পর্যটন খাত লাভজনক হতে পারে
টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো: সিরাজুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ প্রয়োজনীয় সহায়তা করছে বলে জানান তিনি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে মেঘ বা কুয়াশামুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর রুপ স্পষ্ট দেখা যায়। এবার সেপ্টেম্বরে সময়ের জন্য মাঝে মধ্যে উঁকি দিয়েছিল। তবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে পরিস্কারভাবে কাঞ্চনজঙ্ঘা তার স্বমহিমায় উজ্জীবিত হয়ে দেখা দিচ্ছে। আকাশ পরিস্কার সাপেক্ষে নভেম্বর পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা তার রুপলাবণ্য পর্যটকদের জন্য মেলে ধরবে।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান, পর্যটকদের নিরাপত্তা, আবাসিক সুবিধাসহ সার্বিক বিষয়ে সেবা নিশ্চত করছে উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাঞ্চনজঙ্ঘা প্রাকৃতিক সৌন্দর্য মেলে দিয়েছে উপভোগ করতে ভীড় বাড়ছে পর্যটকদের

আপডেট সময় : ০২:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২