সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

যুবককে জিম্মি করে মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টা, বাবা ও কাজীর ঠাঁই হলো কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমোহন (ভোলা) প্রতিনিধি: মেয়ে দেখাতে নিয়ে যুবক ও তার পরিবারকে আটক করে জোরপূর্বক অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগে মেয়ের বাবা ও কাজীকে আটক করেছে ভোলার লালমোহন থানা পুলিশ।

শনিবার রাতে উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকার ডাক্তার বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় মেয়ের বাবা রফিকুল ইসলামের জিম্মিদশা থেকে যুবক রাসেল ও তার স্বজনদেরও উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় লালমোহন থানায় বাদী হয়ে রাসেলের ভাবি মোসা. শাহিনা বেগম একটি মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজালাল রাঢ়ি।

তিনি বলেন, উপজেলার চরভূতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেহেরুল্লাহ মুন্সিবাড়ির হাবিব মাস্টারের ছেলে রাসেলের বিয়ের জন্য তার স্বজনরা কয়েকদিন ধরে পাত্রী খুঁজছিল। শনিবার বিকালে লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের মেয়ে দেখতে রাসেল ও তার স্বজনরা ওই বাড়িতে যায়।

এসময় মেয়ে দেখে জানতে পারে সে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ছেলে রাসেল তা প্রত্যাখ্যান করে ফিরে আসতে চায়। কিন্তু মেয়ের বাবা রফিক রাসেল ও তার স্বজনদের আটকে রেখে বিয়ের জন্য চাপ দেয়। বিয়ে করতে না চাইলে ছেলেকে মারপিট করে।

ওই ইউনিয়নের কাজী মিজানুর রহমানকে ডেকে নিয়ে তার সহায়তায় রাতেই বিয়ের রেজিষ্ট্রিতে জোরপূর্বক স্বাক্ষর নেয় মেয়ের বাবা রফিকুল ইসলাম। বিগত কয়েক বছর ধরে যুবক রাসেল ও তার পরিবার ঢাকার মিরপুরে বসবাস করছে।

এসআই শাহজালাল রাঢ়ি আরো বলেন, এক পর্যায় রাত ১২ টা বেজে গেলে রাসেল ও তার পরিবার জিম্মিদশা থেকে মুক্তি না পেলে তাদের উদ্ধারের জন্য পুলিশের সহায়তা চায়। খবর পেয়ে পুলিশ গিয়ে যুবক রাসেল ও তার পরিবারকে উদ্ধার করে।

এসময় আটক করা হয় মেয়ের বাবা রফিকুল ইসলাম ও কাজী মিজানুর রহমানকে। পরে রাতে যুবক রাসেলের ভাবি শাহিনা বেগম বাদী হয়ে মামলা করলে রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুবককে জিম্মি করে মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টা, বাবা ও কাজীর ঠাঁই হলো কারাগারে

আপডেট সময় : ১০:৪৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২