বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে বাবুগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
- আপডেট সময় : ০২:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ১৭১ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ আগামী ৫ই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৩ টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লামচর ক্ষুদ্রকাঠী এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা( দক্ষিণ) বিএনপির আহবায়ক এ্যাড. মজিবুর রহমান নান্টু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ( দক্ষিণ) বিএনপির সদস্য সচিব এ্যাড আকতার হোসেন তালুকদার মেবুল।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির টিম প্রধান মোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান শিমুল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইসরত হোসেন কচি তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সভাপতি মোঃ সুলতান আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিরণ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ফকির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ মালেক সিকদার, দুলাল চন্দ্র শাহা, ওহেদুল ইসলাম খান, সাবেক যুবদলের সভাপতি মোঃ আওলাদ হোসেন।
এছাড়াও প্রস্তুতি মূলক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, যুবদল নেতা মোঃ মোস্তাফিজুর রহমান টুলু মাস্টার, মোঃ শাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব মোঃ ওবায়দুল হক, যুবদল নেতা মোঃ নাসির, কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মিল্টন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান চৌকিদার, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদের আহবায়ক আতিক আল আমিন, সদস্য সচিব মোঃ ইয়াসিন আরাফাত, যুগ্ন আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম, ছাত্রদল নেতা মোঃ বাপ্পি, কেদারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হালিম খান সোহাগসহ বাবুগঞ্জ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী ৫ই নভেম্বর বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফলের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং বলেন, এ সমাবেশ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সমাবেশ।
















