সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নাগরপুরে মাদক সেবনে বাধা দেয়ায় কলেজ দপ্তরি খুন; আহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে মাদক সেবনে বাধা দেয়ায় এলাকার চিহ্নিত মাদকসেবীদের হাতে নৃশংস ভাবে খুন হয়েছে এক কলেজ দপ্তরি । আহত হয়েছে কমপক্ষে ২জন। নিহতর নাম সুলতান হোসেন স্বপন (৫৫)। সে শ্যামপুর গ্রামের মৃত আঃ হামিদ মিয়ার ছেলে । শনিবার রাত ৮ টার দিকে উপজেলার গয়হাটা ইউনিয়নের ঘুনি সিংজোড়া শহীদ তিতুমির বাজারে এ ঘটনাটি ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. সাজ্জাদ হোসেন।
প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ৮ দিকে ঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চার যুবক রানা,সোলাইমান আলী সাজ্জাদ মাদকসেবন করছিল। এসময় নিহতর ছেলে পলাশ ওই চার যুবককে স্কুল মাঠে মাদকসেবন না করার জন্য নিষেধ করেন। এতে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে পলাশকে ধাওয়া করে। সে আত্মরক্ষায় দৌড়ে ওই বাজারে পাসুর চা দোকানে আশ্রয় নেয়। ঐ চায়ের দোকানে বসে চা পান করছিল পলাশের বাবা স্বপন । মাদকসেবী ওই চার যুবক সদলবলে দেশীয় অন্ত্র নিয়ে স্বপনের উপর হামলা করে। ঘটনাস্থলে উপস্থিত প্রতিবেশী চাচাতো ভাই আজমির এগিয়ে আসলে তাকেও মাদকসেবীরা হামলা করে। এলাকাবাসী আশংকাজনক অবস্থায় স্বপন ও আজমিরকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন কলেজ দপ্তরি স্বপনকে মৃত ঘোষনা করেন। আহত আজমিরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহত শিমুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৭জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ পযর্ন্ত কাউকে গ্রেফতার করা যায়নি তবে ঘটনায় জড়িতদের গ্রেফতারে জোর অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে মাদক সেবনে বাধা দেয়ায় কলেজ দপ্তরি খুন; আহত ২

আপডেট সময় : ০৮:৩৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২