সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ ৯৯ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ “কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র’ শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই স্লোগানকে সামনে রেখে বাবুগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ইং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাবুগঞ্জ থানা চত্বরে পায়রা উড়িয়ে ও কেক কেঁটে অনুষ্ঠানের সূচনা হয়।
বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অালোচনা সভায় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) মোঃ অলিউল ইসলাম, কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, ইউপি সদস্য মোঃ ইব্রাহিম বিশ্বাস, মোঃ আব্দুস সালাম, মোঃ ওবায়দুল হক, মোঃ শাহিন হোসেন, মোঃ জামাল হোসেন পুতুলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
















