সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

ডিমলায় আগুনে ১২ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

জানা গেছে, গভীর রাতে শুটিবাড়ী বাজারের মীম টেইলার্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ওই মার্কেটের ১২টি দোকান পুড়ে গেছে।
শুটিবাড়ী বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বাতেন বলেন, আগুনে আটটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। চারটি দোকান আংশিক পুড়ে গেছে। তবে আগুনে ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

ডিমলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, গভীর রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেছেন তাঁরা।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারিভাবে আর্থিক সহায়তার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলায় আগুনে ১২ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

আপডেট সময় : ০৪:৩৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২