সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

ঘোড়াঘাটে অপরাধ দমনে ৫ শতাধিক নাগরিকের শপথ গ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ সহ অন্যান্য অপরাধ দমনে সকলে একত্রিত হয়ে কাজ করার জন্য হাত তুলে শপথ গ্রহণ করেছেন প্রায় পাঁচ শতাধিক সাধারণ নাগরিক।

শনিবার (২৯ অক্টোবর) সারা দেশের ন্যায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালনে নানা আয়োজন করে ঘোড়াঘাট থানা পুলিশ। দিনটি উপলক্ষে সকালে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য একটি র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে ঘোড়াঘাট থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত সকলে হাত তুলে শপথ গ্রহণ করেন। সকলে সমন্বিত কন্ঠে বলেন, ‘দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আমাদের উচিৎ দেশের প্রতি নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করা। আমরা শপথ করছি, ঘোড়াঘাট উপজেলা থেকে সব ধরণের অপরাধ দমনে পুলিশ এবং আমরা একত্রিত হয়ে কাজ করবো। নিজ এলাকার সব ধরণের অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সকলে দায়িত্বশীল ভূমিকা পালন করবো।’ শপথ পাঠ করান ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির।

আলোচনা সভায় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংবাদিক নেতা শহিদুল ইসলাম আকাশ, মনোরঞ্জন মোহন্ত ভুট্টু ও শ্রমিক নেতা মুরাদ হোসেন সহ অনেকে। বক্তব্যে অতিথিরা কমিউনিটি পুলিশিং গঠন, পরিকল্পনা ও সফলতা সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ছবি ক্যাপশনঃ দিনাজপুরের ঘোড়াঘাটে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সকল ধরণের অপরাধ দমনে একত্রিত হয়ে কাজ করতে হাত তুলে পাঁচ শতাধিক নাগরিকের শপথ গ্রহণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে অপরাধ দমনে ৫ শতাধিক নাগরিকের শপথ গ্রহণ

আপডেট সময় : ০২:২৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২