সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ ১২০ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
”কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি শৃংখলা সবত্র” এই স্লোগানকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের গৌরনদীতে কমিউনিটি পুলিশিং-ডে ২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৯ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় বরিশালের গৌরনদী থানা পুলিশ কর্তৃক গৌরনদী থানা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন। গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা কমিউনিটি পুলিশ সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, থানার অফিসার, পুলিশ সদস্যসহ নেতাকর্মী গন। র্যালি ও আলোচনা সভা শেষে মিষ্টিমুখ করান।


























