সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

৩ হাজার ইয়াবাসহ যুবলীগ নেতার বোন জামাই গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন হাজার ইয়াবাসহ হাসান ওরফে পল্টু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার পল্টু সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের হবি আহমেদের ছেলে। তিনি জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলমের ভগ্নিপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন পল্টু।

গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ -অঞ্চল) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী, উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস মিয়া বৃহস্পতিবার রাতে মালিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিন হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাসান ওরফে পল্টুকে গ্রেপ্তার করেন৷

সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আহসানউল্লাহ সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩ হাজার ইয়াবাসহ যুবলীগ নেতার বোন জামাই গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২