সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: মাদারীপুরে ১৪ বছর বয়সি এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পূর্ব ছিলারচর এলাকার নিজ বাড়ি থেকে বাবুল সরদারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাবুল সরদার সদর উপজেলার ছিলারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। মামলার বিবরণে জানা যায়, ওই প্রতিবন্ধী কিশোরী তার পরিবারের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল সরদারের বাসায় ভাড়া থাকতো।

মা একটি স্কুলে অফিস সহায়কের কাজ করেন, বাবা দিনমজুর। এই দম্পতি মেয়ে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাকে বাসায় রেখে বাবা-মা দুজনকেই কাজে যেতেন।

গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল সরদার ওই কিশোরীর ঘরে যায়।

পরে ঘরে একা পেয়ে জোরপূর্বক ওই তরুণীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। ওইদিন সন্ধ্যায় কিশোরীর মা-বাবা বাড়িতে আসলে বিষয়টি বুঝতে পেরে রাতেই তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার পরদিন কিশোরীর মা বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল সরদারকে একমাত্র আসামি করে ধর্ষণের মামলা করেন।

এরপর থেকেই অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল সরদার পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বাবুল সরদারের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

ধর্ষণের শিকার তরুণীর বাবা বলেন, সাবেক চেয়ারম্যান বাবুল সরদার আমার স্ত্রীকে মামলা তুলে নিতে বিভিন্ন লোকজন দিয়ে ভয় দেখায়।

কিন্তু আমরা তার কথা শুনি নাই। আমার মেয়ের সঙ্গে যে অন্যায় করেছে আমি তার বিচার চাই। কোনো আপোষ চাই না।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময় : ০৯:০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২