সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

গৌরনদীতে জাতীয় শিক্ষক দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষকদের একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। র‍্যালিতে গৌরনদী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষক অংশ নেয়।
র‍্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা নিবার্হী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, বেগম আখতারুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, গাউছিয়া আবেদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রব, প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন সহ অন্যান্যরা। এসময় গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে জাতীয় শিক্ষক দিবস পালিত

আপডেট সময় : ১২:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২