সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

পৃথক হত্যা মামলায় বরিশালে ৬ জনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালের মেহেন্দীগঞ্জে রাজনৈতিক বিরোধের জেরে ও বিএম কলেজছাত্রকে হত্যায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালত এ রায় দেন।
একইসঙ্গে আরও তিনজনকে ৭ বছর করে ও চারজনকে ২ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টিএম মুসা এ রায় প্রদান করেন।

ওই আদালতের বেঞ্চ সহকারী মো. সবুজ জানান, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ (আমৃত্যু নয়) প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্ধারবুনিয়া গ্রামের মো. ফরিদ হোসেন, রুহুল আমিন, আনিছ মাতব্বর, মানিক হাওলাদার ও মহরম হাওলাদার।

এছাড়া ইব্রাহিম হাওলাদার, স্বপন হাওলাদার, সোহান হাওলাদারকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অপরদিকে রফিক হাওলাদার, আলতাফ হাওলাদার, সবুজ হাওলাদার ও মানিক হাওলাদারকে ২ বছর করে সশ্রম কারাদণ্ডসহ ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।

দুটি মামলার মধ্যে একটি মামলার বাদী রেশিয়া বেগম মামলায় উল্লেখ করেন, বাদীর পরিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক ও কর্মী ছিল। ২০১৬ সালের ১৬ মার্চ নির্বাচনী কথাবার্তা নিয়ে আসামিরা বাদীর ছেলে সমীর চারুকে মেহেন্দিগঞ্জের বড়ইয়া বাজারে ফেলে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ২০১৬ সনের ১৭ মার্চ ছেলে হত্যার বিচার চেয়ে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ২০১৭ সনের ৬ ডিসেম্বর মামলার চাজর্শিট দেন অর্গানাইজ ক্রাইম সিরিয়াস ক্রাইম ফ্লোরাও সিআইডির মো. আলী হায়দার। আদালত ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার বিকেলে এ রায় দেন।

এছাড়া বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র মাহিন সরদার কিসলুকে (২৫) বন্ধুরা নগরের চকবাজারের একটি হোটেলে নিয়ে হত্যা করে। কিসলু অর্নাসের ফরম ফিলাপের জন্য ঢাকা থেকে বরিশাল এসে হোটেলে উঠেছিল।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- নলছিটির আকন বাড়ির মৃত মিরাজ হাওলাদারের ছেলে মো. বশির হাওলাদার। আদালত বশির হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নিহতের বাবা মো. এনায়েত হোসেন বাদী হয়ে ২০১৫ সনের ১৬ মে মামলা দায়ের করেন। ২০১৬ সনের ৩১ জুলাই মামলার চার্জশিট দেন কোতোয়ালি মডেল থানার এসআই মো. আসাদুজ্জামান। আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার বিকেলে রায় দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পৃথক হত্যা মামলায় বরিশালে ৬ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ১১:২৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২