সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

সিত্রাং: দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : জামালপুরে পুলিশ বহনকারী পিকআপভ্যান ও বিপরীতমুখি একটি ট্রাকের সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিহত পুলিশ সদস্যরা হলেন মো. নুরুল ইসলাম(৪০) ও মো. সোহেল রানা(২৮)। তারা দুজনই জামালপুরের নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার রাত ৮টার দিকে টাঙ্গাইলের মধুপুর থানার গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা ঢাকায় সিত্রাং এর ডিউটি শেষে নিজ কর্মস্থলে ফিরছিলেন।

নিহত নুরুল ময়মনসিংহের কোতোয়ালি থানার দাপুনিয়ার মৃত আবুবকর সিদ্দিকের ছেলে এবং সোহেল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত কেন্দ্রের তিন পুলিশ সদস্য সরকারি দায়িত্ব পালন শেষে ঢাকা থেকে কর্মস্থল জামালপুরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ফিরছিলেন।

পথে তাদের বহনকারী পিকআপভ্যানের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল মো. নুরুল ইসলাম নিহত হন।আহত পুলিশ সদস্য সোহেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত এসআই আজিজুল হক সেখানে এখনো চিকিৎসাধীন রয়েছেন। জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিত্রাং: দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

আপডেট সময় : ০৯:২৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২