সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

স্বামী-সন্তানদের ফেলে পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও গৃহবধূ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নাটোরের গুরুদাসপুর উপজেলার শিধুলী গ্রামে পরকীয়া সম্পর্কের টানে তিন শিশু সন্তানকে রেখে প্রেমিককে বিয়ে করেছেন গৃহবধূ।

আবু সামা (৩৮) নামের এক কৃষকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন একই গ্রামের কামাল হোসেনের স্ত্রী। মাকে কাছে না পেয়ে আশপাশের বাড়িতে ঘুরছে তিন সন্তান। কামাল বাদী হয়ে তার স্ত্রী ও আবু সামার নামে গুরুদাসপুর আমলি আদালতে মামলা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নের শিধুলী গ্রামের বাসিন্দা আবু সামা। তিনি পেশায় কৃষক হলেও দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করেন। স্থানীয় কামাল হোসেনের চা দোকানে বসে দীর্ঘদিন ধরে সুদের লেনদেন করতেন তিনি।

মাঝে মধ্যে ওই দোকানে সময় কাটাতেন। কামালের সঙ্গে ভালো সম্পর্ক হয় সামার। একপর্যায়ে কামালের স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হলে বাড়িতে যাতায়াত শুরু করেন সামা।

গত এক মাস আগে ওই গৃহবধূকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন সামা। তখন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করে দেন।

তখন আবার স্ত্রী ও সন্তানদের নিয়ে সংসার শুরু করেন কামাল হোসেন। এরপর সামা আবারও ওই গৃহবধূকে পালিয়ে নিয়ে যান এবং বিয়ে করেন।

ওই গৃহবধূর স্বামী কামাল হোসেন জানান, বাড়িতে জমি ও রসুন বিক্রির ২ লাখ টাকা ও প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের গয়না ছিল।

বাড়িতে কেউ না থাকায় আবু সামা তার বাড়িতে এসে নগদ টাকা, গয়না এবং তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। এখন তিন সন্তানকে নিয়ে কষ্টে দিন কাটছে তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সেন্টু আলী জানান, এর আগেও আবু সামা ওই গৃহবধূকে নিয়ে পালিয়ে যান। বিষয়টি মীমাংসা করে গৃহবধূকে তার স্বামীর হাতে তুলে দেওয়া হয়। তবে সামা আবারও সেই গৃহবধূকে পালিয়ে বিয়ে করেছেন। এ বিষয়ে জানতে আবু সামার মোবাইল নম্বরে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামী-সন্তানদের ফেলে পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও গৃহবধূ

আপডেট সময় : ০২:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২