সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

সিত্রাং’র প্রভাবে চরফ্যাশনে ৩০ হাজার মানুষ পানিবন্দি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি ॥ বঙ্গোপসাগরে লঘুচাপে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চরফ্যাশন উপজেলা ৪টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। প্রয়োজন অনুপাতে আশ্রয় কেন্দ্র না থাকায় দুর্ভোগের শেষ নেই। গবাদি পশু নিয়ে বিপাকে মানুষ।

সোমবার ভোর থেকে উপজেলায় দমকা হাওয়ার সঙ্গে ভারী-বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পানিতে তলিয়ে গেছে, কুকরি মুকরি, ঢালচর, চর পাতিলা ইউনিয়ন। এছাড়াও উপকূলীয় এলাকা ও নদীর তীরবর্তী ইউনিয়নের অধিকাংশ পানিতে তলিয়ে গেছে।

কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, পূর্বের ঘূর্ণিঝড়ের তুলনায় এবারের সিত্রাং অনেক ভয়ঙ্কর রূপ নিয়েছে। এমন বাতাসের গতি ও পানির উচ্চতা কখনো দেখিনি। সকল মানুষকে স্কুল-মাদ্রাসা সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।

ইউএনও আল নোমান জানান, মানুষকে নিরাপদে রাখার জন্য ১৫৮ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় রেডক্রিসেন্ট ও সেচ্ছাসেবী সহ টিম গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিত্রাং’র প্রভাবে চরফ্যাশনে ৩০ হাজার মানুষ পানিবন্দি

আপডেট সময় : ০৩:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২