সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

শ্মশান দিপাবলী উৎসব পরিদর্শন করেলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ বরিশালে উদযাপিত হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় ‘শ্মশান দিপাবলী উৎসব’। রবিবার সন্ধ্যা ৭ টায় নগরের কাউনিয়া মহাশ্মশান পরিদর্শন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান ও জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার অফিসার মনিরুজ্জামান, সহকারী কমিশনার ভূমি মো. তরিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার পলাশ কুমার দেবনাথ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মুশফিকুর রহমান ও লাকী দাস, এসময় জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক মানিক মুখার্জীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মহাশ্মশানে, এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রয়াত স্বজনদের স্মরণ এবং আত্মার শান্তি কামনায় মোমবাতি, ধূপকাঠি ও প্রদীপ প্রজ্বলন করেন। লোকমুখে শোনা যায় প্রায়, দু’শো বছর ধরে চলে আসছে এই উৎসব। সনাতন ধর্মালম্বীদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার শান্তি কামনা ও নিজেদের পূর্ণ লাভের আশায় প্রতিবছর ভূত চতুর্দশীর পূণ্যতিথিতে বরিশাল নগরীর কাউনিয়া মহাশশ্মানে উদযাপিত হয় এই ‘শ্মশান দীপাবলি’।

বুধবার সন্ধ্যায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা আসেন শ্মশানে। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুরু হয় দিপাবলী উৎসব। প্রয়াত স্বজনদের সমাধি সাজানো হয় পছন্দের খাবারসহ নানা উপাচারে। আত্মার শান্তি কামনায় ধর্মীয় রীতি অনুয়ায়ী চলে প্রার্থনা। ঐতিহ্যবাহী এই মহাশ্মশানে শ্রদ্ধা জানাতে নেপাল ও ভারতসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ আসে। দীপাবলী উৎসবকে সফল করতে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে নেয়া হয় নিরাপত্তা ব্যবস্থা।

প্রায় ৫ একর জায়গাজুড়ে বরিশালের ঐতিহ্যবাহী এই শ্মশানটি ২০০ বছরের প্রাচীন দেশের অন্যতম বৃহৎ মহাশ্মশান। এখানে প্রায় ৬৫ হাজার সমাধি রয়েছে। শুধু দেশেরই নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও প্রাচীনতম মহাশ্মশান এটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্মশান দিপাবলী উৎসব পরিদর্শন করেলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

আপডেট সময় : ০৬:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২