সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বাসের নিচে মোটরসাইকেল ঢুকে বিস্ফোরণ, প্রাণ গেল বিজিবি সদস্যের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: যশোর সদর উপজেলায় বাসের ধাক্কায় মেহেদী হাসান নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার রুপদিয়ার চাউলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেহেদী হাসান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টারের দ্বিতীয় তলার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি মোটরসাইকেলে কর্মস্থল চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। এ সময় মেহেদীর মোটরসাইকেল বাসের নিচে ঢুকে বিস্ফোরণ ঘটে। এতে বাসটি আগুনে ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে যশোর থেকে খুলনা অভিমুখী হানিফ পরিবহনের বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি আরোহী মেহেদী হাসানসহ বাসের নিচে চলে যায়।

এ সময় মোটরসাইকেল বিস্ফোরণ হয়ে যাত্রীবাহী বাসে আগুন লেগে যায়। বাসে থাকা যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে বাহিরে বের হন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনেন। ঘটনাস্থলেই মারা যান বিজিবি সদস্য মেহেদী হাসান।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র সহকারী কর্মকর্তা আজিজুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, নিহত মেহেদী হাসান বিজিবি সদস্য। তার মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেহেদী চুয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসের নিচে মোটরসাইকেল ঢুকে বিস্ফোরণ, প্রাণ গেল বিজিবি সদস্যের

আপডেট সময় : ০৪:৫৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২