সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

কারাগারে ‘যৌন সম্পর্ক’ করতে পারবেন কয়েদিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: এখন থেকে ভারতের পাঞ্জাব প্রদেশের কারাগারে কয়েদিরা তাদের স্বামী বা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করতে পারবেন। সম্প্রতি পাঞ্জাব রাজ্য সরকার ভারতের প্রথম কারাগার হিসেবে রাজ্যের টার্ন টারান জেলার গোইন্দাল কারাগারে কয়েদিদের এ সুবিধা দেওয়ার অনুমতি দিয়েছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের গোইন্দাল কারাগারে প্রথম এ সুবিধা পেয়েছেন হত্যা মামলার আসামি ৬০ বছর বয়সী গুরজিৎ সিং। কারাগারে স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ পেয়ে গুরজিৎ সিং বলেন, ‘কারাগারে একা ও বিষণ্ন হয়ে পড়েছিলাম। স্ত্রীর সঙ্গে কারাগারেই ব্যক্তিগত মুহূর্ত কাটানোর সুযোগ পাওয়ায় বেশ স্বস্তি বোধ করেছি।’

পাঞ্জাব কারা কর্তৃপক্ষ বলছে, যেসব কয়েদির আচরণ ভালো, প্রতি দুই মাসে দুই ঘণ্টার জন্য তাদের স্বামী বা স্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে সময় কাটানোর সুযোগ দেওয়া হবে। রাজ্য সরকার কারা কর্তৃপক্ষকে অনুমতি দেওয়ার পর এক হাজারের বেশি কয়েদি এ সুযোগ চেয়ে আবেদন করেছেন। ইতোমধ্যে প্রায় ৫০০ কয়েদি এ সুযোগ পেয়েছেন।

ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী সুনীল সিং বলেন, ‘ভারতের কিছু রাজ্য, যেমন রাজস্থান ও মহারাষ্ট্রের কারাগারে যেসব কয়েদি ভালো আচরণ করেন, তাদের পরিবারের সঙ্গে কারাগারে থাকার অনুমতি দেওয়া হয়। এছাড়া ‘সন্তান জন্ম’ বা ‘বৈবাহিক সম্পর্ক’ বজায় রাখার জন্য কয়েদিদের ছুটির অনুমতিও দেন আদালত। তবে সারা দেশের পাঁচ লাখের বেশি কয়েদি বছরের পর বছর এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।’

পাঞ্জাব রাজ্যের আদেশে বলা হয়েছে, কারাগারে যেসব কর্মী দীর্ঘদিন বন্দী, তাদের প্যারোল ছাড়াই কারাগারে দাম্পত্য সাক্ষাতের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে সব কয়েদিরা এ সুযোগ পাবে না। যেসব কর্মী এ সুযোগ পাবেন না, তারা হলেন গ্যাংস্টার ও সন্ত্রাসী; যৌন অপরাধ, পারিবারিক সহিংসতা ও শিশু নিপীড়নের দায়ে যারা বন্দী; টিউবারকিউলোসিস, এইচআইভি বা যৌনবাহিত রোগসহ যারা সংক্রামক ব্যাধিতে আক্রান্ত; যারা কারাগারে গত তিন মাসে সঠিকভাবে দায়িত্ব পালন করেননি এবং যাদের আচরণ ভালো নয়।

আইনজীবী অমিত সাহনি বলেছেন, ভারতের সব কারাগারেই কয়েদিদের দাম্পত্য সাক্ষাতের সুবিধা দেওয়া উচিত। আর এটা বন্দীদের সংশোধনে একটি দুর্দান্ত পদক্ষেপ হবে। তিনি বলেন, ‘বিচারের উদ্দেশ্য কেবল বন্দীদের শাস্তি দেওয়া নয়, তাদের সংশোধন করাও। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাঁরা যেন আবার সমাজে একত্র হতে পারেন, সেটাও বিচারের উদ্দেশ্য।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কারাগারে ‘যৌন সম্পর্ক’ করতে পারবেন কয়েদিরা

আপডেট সময় : ১০:৪২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২